নগরীর পতেঙ্গা কাঠগড় হিন্দুপাড়া শ্মশান, শিব ও কালী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী শ্মশান কালীপূজা ও দীপাবলী উৎসব চারদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে কাল রবিবার থেকে শুরু হবে। মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে–৮ নভেম্বর সন্ধ্যায় সন্ধ্যারতি, নিশিরাতে শ্মশান কালী মায়ের পূজা, পূজায় পৌরহিত্য করবেন মতিলাল চক্রবর্তী। ৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় সন্ধ্যারতি, চণ্ডীপাঠ, ভক্তি সঙ্গীতাঞ্জলি, পরিবেশনায় থাকবেন বেতার ও টিভি শিল্পীবৃন্দ। রাত ৯টায় প্রসাদ আস্বাদন। ১০ নভেম্বর সন্ধ্যারতি, সমবেত গীতাপাঠ, মহতী ধর্মসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ আস্বাদন।
১১ নভেম্বর সন্ধ্যারতি, সাংগীতিক গীতাপাঠ, পরিবেশন করবেন গীতা সুধাকর প্রদর্শন দেবনাথ। রাত ১০টায় প্রসাদ আস্বাদন।
বিশেষ আকর্ষণ থাকবে পৌরাণিক প্রতিমা প্রদর্শনী। মহতি অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল ভক্তমণ্ডলীদের উপস্থিত থাকার জন্য মন্দির পরিচালনা পরিষদের সাধন নন্দী ও সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












