কন্যা সন্তান হলেই পাত্রস্থ করতেই হবে

সঞ্চিতা তালুকদার | শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:১৭ পূর্বাহ্ণ

আমাদের প্রতিটি সমাজে কন্যা সন্তান বিশ উর্ধ্ব হলেই পাত্রস্থ করার কথা চালু আছে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে পরামর্শ দেয় কিছু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা ও বন্ধু মহল। কন্যা সন্তানকে বিয়ে দিতেই হবে এমন কোনো আইনি বা বাধ্যাতামূলক নিয়ম নেই। বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, যা উপযুক্ত বয়সে মানসিক প্রস্তুতি এবং স্বাধীন সম্মতির ওপর নির্ভর করে। জোরপূর্বক বিয়ে দেওয়া সামাজিক ধর্মীয় এবং আইনি সব দৃষ্টি কোণ থেকে ভুল। তাই আমাদের মাবাবা কন্যা সন্তান জন্ম নিলেই তখনি মনের দিক থেকে মানসিক চাপা আতঙ্ক কখন কোন পরিস্থিতি হয়, বর্তমান সময়ে আরও বেগতিক। চলুন, কন্যা সন্তানকে বোঝা না ভেবে তাকে যোগ্য নাগরিকদেশরত্ন ও সুন্দর পরিবার ভবিষ্যৎ প্রজন্মকে আগামীর কর্ণধার করে গড়ে তুলি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যসেবার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে
পরবর্তী নিবন্ধরবীন্দ্রনাথ : সৃষ্টিতে অনন্ত