কদলপুরে বাড়ির ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু

রাউজান প্রতিনিধি | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:০০ পূর্বাহ্ণ

রাউজানের কদলপুর ইউনিয়নের তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে রাশেদা বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার এই ঘটনাটি ঘটে ৭ নম্বর ওয়ার্ডের সাইয়ের ফকিরের বাড়িতে। নিহত নারী ওই বাড়ির প্রবাসী মোহাম্মদ শাহাজানের স্ত্রী। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী। পাড়ার লোকজন জানিয়েছে ওই নারী ঘরের পানির লাইন বন্ধ হলে ছাদে উঠে পানি ট্যাংকের পাইপ দেখতে তিন তলায় উঠেছিলেন। হঠাৎ পা পিছলে উপর থেকে নিচে পড়ে গেলে তাকে বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নিয়ে আসেন। পরে নেয়া হয় চমেক হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, শুনেছি ছাদ থেকে পড়ে ওই নারী চমেক হাসপাতালে মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধসরকার শিক্ষার উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে
পরবর্তী নিবন্ধরাষ্ট্রভাষার আন্দোলন স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ভিত্তি