এমদাদ আলী প্রাথমিক বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতা

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় গত ৯ নভেম্বর নগরীর চন্দনপুরা এমদাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে গল্প আহরণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক ইমা দাশের পৃষ্ঠপোষকতায় এতে বিচারক ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেলীয়া নাসরীন উর্মি।

শুরুতে শিক্ষার্থীদের শাপলা ও গোলাপ দলে ভাগ করা হয়। জাপানি রূপকথা ‘ফুলদানী ও সম্রাট’ গল্পটি প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। গল্পটি শিক্ষার্থীদের দুইবার পাঠ করে শোনানো হয়। এরপর শিক্ষার্থীরা দলগত প্রতিযোগিতায় অংশ নেয়। মোট ২৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতা উপভোগ করে। শ্রবণপর্ব শেষে উভয় দলের ৬ জন শিক্ষার্থী শান্তনা আক্তার, ছুমিয়ুন নাহার, জেরিন আক্তার জুঁই, আরফিন আক্তার সুমাইয়া, সুরাইয়া আক্তার ও মাহিয়া আক্তার জুঁই গল্প বলা ও গল্প লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গল্প লেখায় অংশ নেয় রিয়া আক্তার, মারিয়া আক্তার ও নাজনিন নাহার। বিজয়ী হয় শাপলা দল। প্রতিযোগিতা সঞ্চালনায় ছিলেন আহরণ উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডায়াবেটিস হাসপাতালে চারদিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু আজ
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক একাউন্টিং দিবসে আইসিএবির র‌্যালি