চট্টগ্রামে গতকাল হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট মারা গেছে ৫৫ জন। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। অন্যদিকে গতকাল নতুন করে আরো ৭৩ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ৬৯ জন নগরীর এবং ৪ জন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১১ হাজার ৭৬০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৩৯৯ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৬১ জন। এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৮৩৭ জনের। গতকাল পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৩ হাজার ৬৫৩ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।









