ইসলামী মূল্যবোধ ও নীতি-নৈতিকতায় শিশুদের তৈরি করতে হবে

সিদ্দিকে আকবর (রা.) মডেল হিফজ একাডেমির অনুষ্ঠানে বক্তারা

| শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

সিদ্দিকে আকবর (রা.) মডেল হিফজ একাডেমির কার্যক্রম সূচনা উপলক্ষে এক সভা ১২ আগস্ট প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভীর সভাপতিত্বে নগরীর অক্সিজেনস্থ মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দিন। তিনি বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর প্রতিযোগিতামূলক পরিবেশে শিশুদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা বর্তমান সময়ের জন্য বড় চ্যালেঞ্জ। আশাকরি অত্র প্রতিষ্ঠান সেই চ্যালেঞ্জের বিষয় গভীরভাবে অনুধাবন করে আমাদের শিশুদেরকে যুগের চাহিদার আলোকে প্রস্তুত করতে সক্ষম হবে। আল্লামা ওমাইর রেজভী বলেন, ইসলামী মূল্যবোধ, নীতিনৈতিকতায় শিশু শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হবে। মাষ্টার মুহাম্মদ ইছমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ খোরশেদ আলম, আলহাজ্ব নঈমুল ইসলাম পুতুল, শাহজাদা মহিউদ্দিন জিলানী, রাঙ্গামাটি জোড়াছড়ি থানার ওসি মুহাম্মদ মঈনুদ্দিন, মুহাম্মদ নুরুল আজিম, কাযী মুহাম্মদ আসিফ আশরাফী, মুহাম্মদ ছালামত আলী, মুহাম্মদ নুরুল হায়দার, মাওলানা হাবিবুর রহমান সর্দার, মাওলানা হাসান আযহারী, মুহাম্মদ আবুল হাসান, মুহাম্মদ জাহাঙ্গীর সিকদার, মতোয়াল্লী মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ নেজাম উদ্দিন, ব্যাংকার মুহাম্মদ হাসানুর রহমান, কাজী মাওলানা আব্দুল করিম, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ আলী কোম্পানি, মুহাম্মদ হাসান, মুহাম্মদ সাদ্দাম, মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ আব্দুস সালাম, মাওলানা দিদারুল আলম প্রমুখ। পরে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ বন্যাকবলিত পরিবারে ত্রাণ বিতরণ