ইন্দোনেশিয়ায় ইন্টারন্যাশনাল কনফারেন্সে আইআইইউসির ড. আকতারুজ্জামান খানের যোগদান

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:৫৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর আইকিউএসি’র ডিরেক্টর এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান ইন্দোনেশিয়ায় ইন্টারন্যাশনাল কনফারেন্সে কীনোট স্পিকার হিসাবে সাফল্যের সাথে যোগদান সম্পন্ন করেছেন।

প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান সম্প্রতি ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার বুকিট্টিঙ্গিতে অনুষ্ঠিত ফোর্ট ডি কক ইউনিভার্সিটির (এফডিকে) দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সে কীনোট স্পিকার হিসাবে আমন্ত্রিত হয়ে কীনোট স্পিচ উপস্থাপন করেন। ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার গভর্ণর এইচ. মাহইয়েলদি, এস. পি. মিম এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধন করেন। ফোর্ট ডি কক ইউনিভার্সিটির রেক্টও প্রফেসর ড. ইভি হাসনিতা, এসপিডি. এনএস. এম. কেস এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান ছাড়াও মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সৌদি আরব, পাকিস্তান ও ইন্দোনেশিয়া থেকে গবেষক ও অধ্যাপকগণ এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে কীনোট স্পিচ উপস্থাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেগম রোকেয়া পাঠাগারের কার্যকরী পরিষদ নির্বাচন
পরবর্তী নিবন্ধঘাসফুল কৃষি ও মৎস্যচাষসহ গ্রামীণ অর্থনীতিতে আরো অবদান রাখবে