বেগম রোকেয়া পাঠাগারের কার্যকরী পরিষদ নির্বাচন

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:৫৮ পূর্বাহ্ণ

বেগম রোকেয়া পাঠাগারের কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬২০২৭ গত শনিবার রাউজান ইংলিশ স্কুলে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা রাজীব চক্রবর্তী, সহকারী নির্বাচন কর্মকর্তা বাসুদেব সিনহা, সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ মনির উদ্দিন। আরো উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা, আজীবন সদস্য, নিয়মিত দাতা সদস্য, পাঠক সদস্য এবং বিদায়ী কার্যকরী কমিটির সদস্য, এডহক কমিটির সদস্য। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন স্বদেশ বড়ুয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঠাগারের সাধারণ সম্পাদক কান্তা মল্লিক। বক্তব্য রাখেন পাঠাগারের আজীবন সদস্য রূপন চক্রবর্তী, উপদেষ্টা রমেন মজুমদার, পাঠাগারের কার্যকরী কমিটির সদস্য পলাশ ঘোষ।

আরো বক্তব্য রাখেন পাঠাগারের পাঠক পূজা দাশ এবং পাঠাগারের সভাপতি প্রিয়ম কুমার দে। নির্বাচন সঞ্চালনা করেন নির্বাচকমণ্ডলী। যাদের বিচক্ষণ পরিচালনার মাধ্যমে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সর্বসম্মতিক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে প্রিয়ম কুমার দে, কান্তা মল্লিক এবং টিটন দাশ জীবন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. আফছারুল আমীনের ৩য় মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় ইন্টারন্যাশনাল কনফারেন্সে আইআইইউসির ড. আকতারুজ্জামান খানের যোগদান