আলোর দিশার কুরবানি সেবা উপ-কমিটির সভা

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

আলোর দিশা ফাউন্ডেশনের কুরবানি সেবা উপকমিটির সভা গত ২১ এপ্রিল মঙ্গলবার স্টেশন রোডস্থ হোটেল সৈকতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানি সেবা প্রকল্প সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সহপ্রধান সৈয়দ কুতুবউদ্দীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ নুর হোসাইন।

আলোচনা করেন কমিটির সদস্যসচিব মো: দেলোয়ার হোসেন এফসিএস, কোষাধ্যক্ষ আলহাজ সালেহ আহমদ, সদস্য মুহাম্মদ আবু বকর সিদ্দিক, হাজী লতিফা মোহাম্মদ, ব্যাংকার মোহাম্মদ সেকান্দার রহমান কায়সার প্রমুখ।

সভায় কুরবানির প্রতি শরিকের মূল্য ১৭,০০০ টাকা নির্ধারণ করা হয় এবং আগামী ২০ মে ২০২৬এর মধ্যে নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়। লোকবলহীন মানুষের সহযোগিতা, পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্যবিধি রক্ষা করার স্বার্থে এমন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে ফাউন্ডেশনের চেয়ারম্যান মন্তব্য করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে প্রাক্তন লিও জেলা সভাপতিদের সম্মাননা প্রদান
পরবর্তী নিবন্ধসিভাসু’তে ফুড ফেস্টিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান