চট্টগ্রামে প্রাক্তন লিও জেলা সভাপতিদের সম্মাননা প্রদান

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

লিও জেলা ৩১৫বি৪ এর উদ্যোগে হালিমা রোকেয়া হলে প্রাক্তন লিও জেলা সভাপতিদের সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি লিও মো. শওকত হোসেনের সভাপতিত্বে এবং জেলা সচিব লিও রাফিদ মো. আহনাফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। সম্মানিত অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মো. শহিদউল্লাহ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মনজুরুল আলম মঞ্জু,লায়ন মো. আনিসুল হক চৌধুরী, লায়ন শুভ নাজ জিনিয়া, লায়ন তারেক কামাল, লায়ন হুমায়ুন কবির, লায়ন নেওয়াজই খান রিমন, লায়ন বদিউর রহমান, লায়ন এস এম কামরুল ইসলাম পারভেজ, লায়ন শাহজাদা গাজী মো. গজনবী, লায়ন মো. হেলাল উদ্দিন, লায়ন আবু নাছের রনি, লায়ন মো. আবুল খায়ের, লায়ন মো. ওবাইদুর রহমান, লায়ন মো. সাইফুল করিম আরিফ, লায়ন আনোয়ারুল ইসলাম চৌধুরী, লায়ন মো. শাহরিয়ার ইকবাল, এইচ এম হাকিম, লায়ন আফিফা ইসলাম,মো. ইরফান মোস্তফা, লায়ন আতিক শাহরিয়ার সাদিফ, লায়ন শামিমা পারভিন নাজমুল। লিও নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন লিও দীপ্ত দে, লিও সিফাতুল ইসলাম সামি, লিও হোসেন মো. ইমরান নিঙন, লিও শেখ মুনতাসির মামুন, লিও নিশু জান্নাত লাকি, লিও আরাফাতুল হাসান, লিও পল্লব বড়ুয়া, লিও দেলোয়ার হোসেন। মূল পর্বে কেক কেটে লিও জেলা হতে এবং লিও ক্লাব সভাপতিবৃন্দের পক্ষ থেকে প্রাক্তন জেলা সভাপতিদের সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগং খুলশীর সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধআলোর দিশার কুরবানি সেবা উপ-কমিটির সভা