আমির ভাণ্ডারে বার্ষিক ওরশ আজ

| রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

আমিরুল আউলিয়া শাহ্‌সূফী মাওলানা সৈয়্যদ আমিরুজ্জমান শাহ (রহ.)’র বেছাল বার্ষিক ওরশ আজ রবিবার অনুষ্ঠিত হবে। আমিরীয়া শাহ হারুনীয়া শামুন শাহ খেদমত কমিটির ব্যবস্থাপনায় আমির মঞ্জিলে আয়োজিত বেছাল বার্ষিক ওরশ উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ ও ছেমা মাহফিল এবং বিশ্বশান্তি কামনায় আখেরী মুনাজাত। ওরশ শরীফে দেশবিদেশের অসংখ্য মুরিদান ও ভক্তবৃন্দের উপস্থিতি থাকার আহ্বান জানান আমিরুল আউলিয়ার (রহ.) ছোট শাহজাদা আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ হারুন রশিদ শাহ আমিরভান্ডারীর (রহ.) তৃতীয় শাহজাদা মাওলানা সৈয়্যদ মুহাম্মদ শামুন শাহ আমিরভান্ডারী (.জি..) ও মোন্তাজেমএ দরবার সৈয়্যদ মুহাম্মদ আশিক শাহ আমিরী (মা.জি..)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুজাফরাবাদ গণহত্যা দিবস আজ
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রালের চতুর্থ পার্মানেন্ট প্রজেক্ট উদ্বোধন