আনোয়ারায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

টানা ভারী বর্ষণ ও জলবদ্ধতার শিকার পানিবন্দি হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন যুবদল নেতা মীর মোশারফ হোসেন। গতকাল বিকেল উপজেলার চাতরী ইউনিয়নে বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত কয়েক শতাধিক পরিবারের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক ও যুবদলের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন। মীর মোশারফ হোসেন বলেন, দুর্যোগে আমার এলাকার ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের পাশে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানীয় জল নিয়ে সামাজিক ও মানবিক দায়বদ্ধতায় পাশে দাড়িয়েছি। ইনশাআল্লাহ আমি যে কোন দুযোগে ব্যক্তিগতভাবে এলাকাবাসীর পাশে থাকবো।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের নগর বর্জ্য ব্যবস্থাপনা : বর্জ্য নয়, এটি একটি ভুল জায়গায় পড়ে থাকা সম্পদ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি