অর্থমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সাক্ষাৎ,জানালেন বিশ্ববিদ্যালয় দিবসের আমন্ত্রণ

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৮:১৫ পূর্বাহ্ণ

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। গতকাল রোববার বিকেলে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী চুয়েটের অগ্রগতি আনয়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন মর্মে আশ্বাস প্রদান করেন। এ সময় উভয়ের মধ্যে উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ে চুয়েটের ভবিষ্যৎ পরিকল্পনা এবং চুয়েটের সার্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানালে মন্ত্রী এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ইম্পেরিয়াল রোটারি ক্লাবের সভা
পরবর্তী নিবন্ধমোজাহের-মরজান স্মৃতি সংস্থার স্মরণসভা