অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

| বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। খবর বাসসের।

চলবে ১৫ মার্চ পর্যন্ত। গতকাল বুধবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলার তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাডেমির পেজে দেওয়া এক পোস্টে এতথ্য জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা। সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা উদ্বোধনের সময় ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা নির্ধারণ করা হয়। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক কার্ডিওভাসকুলার সম্মেলনে অংশ নেন ৯ দেশের চিকিৎসক
পরবর্তী নিবন্ধভবন অনুমোদনে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা