টানা বর্র্ষণে ২৩নং ওয়ার্ডের বিভিন্ন পানিবন্দি এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। এসময় তিনি তাৎক্ষণিক সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সেলিম রাজাকে ২৩নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা গুলোকে চিহ্নিত করতে পাঠান। তন্মধ্যে সুপারিওয়ালাপাড়া থেকে খান বাড়ি পর্যন্ত খাল, ২নং সুপারিওয়ালাপাড়া থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত খাল পরিষ্কার কার্যক্রম শুরু করা এবং নিম্ন অঞ্চল সমূহ যেমন বংশালপাড়া, সুলতান কলোনি, বউবাজার, চান মিয়ার বিল, ধনিয়ালাপাড়া, মতিয়ারপুল, কলাবাগানসহ সমস্যাধীন প্রত্যেকটি এলাকার বিভিন্ন নালা ও রাস্তা সংস্কারের জন্য অবহিত করা হয়। উক্তস্থান পরিদর্শন করে নিয়াজ মোহাম্মদ খান বলেন, ভবিষ্যতে যেন এ রকম ২৩ননং ওয়ার্ডের পানিতে প্লাবিত না হয় সেই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি এবং এই পানি প্লাবিত হওয়াই ২৩নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে; এই ক্ষয়ক্ষতিগুলো দ্রুত টেন্ডারের মাধ্যমে সংস্কার করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল হালিম, যুগ্ম আহবায়ক আকবর কবির চৌধুরী ডিউক, আব্দুল মান্নান, নুর হোসেন রমজান, মোহাম্মদ শাহজাহান, রফিক, মোহাম্মদ রনি, মোহাম্মদ বাপ্পি, ইসমাইল, মঞ্জু, সেকান্দর, আকতার, আলমগির, খোকন,মাহাবুব, বুলু, নেজামত আলি, আমিনুর রহমান, ইলিয়াস, সালে আহম্মদ, ফারুকসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী। প্রেস বিজ্ঞপ্তি।












