পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি এটিএম ফরিদুল আলমের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মো. ইউনুছের সঞ্চালনায় এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ. কে. খান। বিশেষ অতিথি ছিলেন বাকলিয়া থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম.আই চৌধুরী মামুন। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সেকান্দর আলম, এম.জি আজম, সৈয়দ তানভীর, সদস্য হাজী বেলাল, নগর যুবদলের সদস্য সাঈদুজ্জামান রনি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সচিব জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, শফিক চৌধুরী, মো. মকবুল, মো. কামাল, মো. জাকির, মো. কায়সার, মো. জহির, মো. মানিক, মো. শাহিন, মো. মোস্তফা, মো. জব্বার, মো. লিটন, মো. রিপন, আবদুল মালেক, আল আমিন, নুরুল ইসলাম, মো. ইউসুফ, মো. আজম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













