আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্য ঘোষিত লং মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে গত ২০ আগস্ট বিআইএ মিলনায়তনে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, নুরুল হক, আ ক ম ফরিদুল আলম, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, মাওলানা আরিফুর রশীদ প্রমুখ। জেলা আমির অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে আয়োজিত লং মার্চ কর্মসূচিকে সফল করতে তৃণমূল পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।











