হয়রানিমুক্ত উখিয়া-টেকনাফ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন

কোটবাজারে পথসভায় মুহাম্মদ শাহজাহান

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৪০ অপরাহ্ণ

কক্সবাজার(উখিয়াটেকনাফ) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী নুর আহমেদ আনোয়ারীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি উখিয়ার কোটবাজারে এই পথসভায় সাধারণ ভোটারদের পাশাপাশি ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগ দেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল উখিয়ার সন্তান মুহাম্মদ শাহজাহান বলেন, একটি দল মানুষের রুটিরুজির পথ বন্ধ করে দিয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছে গরিব মানুষ। চাঁদা ছাড়া ব্যবসা করা অসম্ভব হয়ে পড়েছে। উন্নত নিরাপদ ও হয়রানিমুক্ত উখিয়াটেকনাফ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন।

১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ঘোষণা দেন, আনোয়ারী বিজয়ী হলে সব অবৈধ দখল উচ্ছেদ করা হবে। দখল হয়ে যাওয়া বাজার, সিএনজি স্টেশন ও সমিতিগুলো উদ্ধার করে সেগুলো আবার গরিব ও মেহনতি মানুষের হাতে তুলে দেওয়া হবে। কোনো চাঁদাবাজ, দখলদার বা সন্ত্রাসীর জায়গা হবে না এমন কঠোর বার্তাও দেন তারা।

পথসভায় অতিথি হিসেবে আরো বক্তব্য দেন, ডাকসু জিএস এস এম ফরহাদ, এবি পার্টির কেন্দ্রীয় শরনার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, শিল্পপতি আনিসুর রহমান ইয়াহিয়া, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মৌলানা আবুল ফজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মৌলানা নুরুল হক, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম, এবি পার্টি উখিয়া উপজেলা সভাপতি সৈয়দ হোসাইন চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রিদুয়ানুল হক জিশান, এনসিপি নেতা মোহাম্মদ হোসাইন, নারী নেত্রী জিনিয়া শারমিন রিয়া, এনসিপি উখিয়া উপজেলার সভাপতি আক্তার হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পরবর্তী নিবন্ধমীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা