হালিশহরে শাহ এমদাদীয়ার চিকিৎসা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

| বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

হালিশহরে শাহ এমদাদীয়ার দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপিং, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল।

গতকাল আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্‌ এমদাদীয়া) আফজলশাহ নগর দায়রা শাখায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। আলোচনা সভা ও মাহফিলে সভাপতিত্ব করেন দায়রা শাখার সভাপতি শফিকুল আলম। মহানগর কার্যকরী সংসদের আওতাধীন পাহাড়তলীহালিশহর থানা কমিটির উদ্যোগে জনকল্যাণমূলক এই উদ্যোগ গ্রহণ করা হয়। সামাজিক ও ধর্মীয় এই কার্যক্রমগুলো সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করে রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম, মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ, গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন। উপস্থিত ছিলেন মহানগর কার্যকরী সংসদের সহসভাপতি সফিউর রহমান সাইফু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী এবং থানা কমিটির লিয়াকত আলী, শহিদুল ইসলাম প্রমুখ। শেষে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং নর্থের বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধপোপাদিয়া ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল