সবুজায়ন ও পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে গত ১৩ আগস্ট রাউজান উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রোটারি ক্লাব অব চিটাগাং নর্থের উদ্যোগে ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এস.এম. মহিউদ্দিন মুকুট। সভাপতিত্ব করেন রোটারিয়ান শুভময় দাশ রাজু। উপস্থিত ছিলেন রোটারিয়ান মো. নুরুল আবসার, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা। প্রেস বিজ্ঞপ্তি।










