আজ শুক্রবার পটিয়া আমিরভান্ডার দরবার শরীফে আল্লামা মুফতী সৈয়্যদ মুহাম্মাদ হারুন রশীদ শাহ আমিরভান্ডারীর (রাহ.) বার্ষিক ওরশ শাহজাদা আলহাজ্ব মাওলানা সৈয়্যদ মুহাম্মাদ শামুন রশিদ শাহ আমিরভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন মুনতাজেমে দরবার সৈয়্যদ মুহাম্মাদ আশিক শাহ আমিরী (মা:জি:আ🙂।
বার্ষিক ওরশ উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ, মিলাদ, কিয়াম ও বিশ্বশান্তির কামনায় আখেরি মোনাজাত। ওরশ শরীফে দেশ ও বিদেশের মুরিদ ও ভক্তবৃন্দের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।













