হকি কেন্দ্র চট্টগ্রাম এর প্রশিক্ষণ ইউনিটে ২০২৫ সালের বর্ষসেরা হকি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উদীয়মান ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন। সাজ্জাদ ও দ্বীপ, দুই সেরার লড়াইয়ে কেন্দ্র প্রশিক্ষণার্থীদের সরাসরি ভোটে, সর্বোচ্চ ৬৭ ভোট পেয়ে সাজ্জাদ ২০২৫ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। এদিকে হকি কেন্দ্র পরিচালিত ৫টি ইউনিটে মোট ৮০ জন প্রশিক্ষণার্থীর মাঝে এ গ্রেডে ১৫ জন, বি গ্রেডে– ২৩ জন, সি গ্রেডে– ১৩ জন সহ মোট ৫১ জন খেলোয়াড় উত্তীর্ণ হন। ফলাফল : ১নং ইউনিট (মিউনিসিপ্যাল)- এ গ্রেড:-সাজ্জাদ, আরাফাতুল, কামরুল,রফিক, আমান, দ্বীপ,আদিত্য। বি গ্রেড: শাওন,সুবিত্ত, আলভী,তারেক,আরবি আরাফাত, মনোয়ার। সি গ্রেড: সোহান,আব্দুর রহমান, অনিরুদ্ধ, মিহির, উক্ত,অনিরুদ্র, ঋষিক। ৩নং ইউনিট(নাসিরাবাদ)-এ গ্রেড: সরফুদ্দিন,সাকিব, ধ্রুব। বি গ্রেড: ঈশান। ৫নং ইউনিট (জেএমসেন)-এ গ্রেড: কাউসার, অর্কিত,মেজর। বি গ্রেড: রিফাত, রোহান,রাজিব, হৃদয়,জিহাদ, আরাফাত,রাহাত। সি গ্রেড: অপূর্ব, আবিদ, জুবায়ের। ৭নং ইউনিট(হাতে খড়ি)-বি গ্রেড: সম্রাট,রাকিব, আরিফ, সাইদুল। সি গ্রেড: রায়হান,রাফি,রবিউল। প্রমীলা ইউনিট: এ গ্রেড: জান্নাতুল, রিয়া। বি গ্রেড: যুথি, ভাবনা, সানজিদা, সুমাইয়া, ইভা। উত্তীর্ণ খেলোয়াড় দের উচ্চতর ও মাধ্যমিক স্তরের প্রশিক্ষণ শীঘ্রই শুরু হবে। এ লক্ষে আগামী ১১ জুলাই শনিবার বিকাল ৪টায় মিউনিসিপ্যাল স্কুল মাঠে হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা ও চিফ্ কোচ মহসিনুল হক চৌধুরী’র নিকট রিপোর্ট করার জন্য বলা হয়েছে।












