চট্টগ্রাম প্রেস ক্লাব ক্রীড়ায় ক্যারম দ্বৈতে মুন্না-রফিক জুটি চ্যাম্পিয়ন

| সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্যারম দ্বৈত ইভেন্টের ফাইনাল খেলা গতকাল ৫ জুলাই প্রেস ক্লাবের স্পোর্টস কক্ষে সম্পন্ন হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মুন্না এবং জাগো নিউজের স্টাফ রিপোর্টার রফিক হায়দার জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। জাতীয় অর্থনীতির ফটো সাংবাদিক নুরুল আলম এবং বিজনেস স্ট্যান্ডার্ডের ফটো সাংবাদিক মিনহাজ উদ্দিন ঝন্টু রানার্স আপ হন। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং ক্রীড়া সম্পাদক রুবেল খান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহকি প্রশিক্ষণার্থীদের বার্ষিক মান নির্ণয়ের ফলাফল
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ থেকে বড় অঙ্কের প্রাইজমানি পাবে কেইপ ভার্দে