সড়ক নিরাপত্তায় সচেতনতা বাড়াতে বিআরটিএর কর্মশালা

ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ের উদ্যোগে গতকাল হাটহাজারীর ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সড়ক দুর্ঘটনা হ্রাস এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে রাস্তা পারাপারসহ দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে তাদের অবহিত করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (জেনারেল) মো. সিরাজুল ইসলাম, ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, বিআরটিএ চট্ট মেট্রো সার্কেলএর মোটরযান পরিদর্শক মো. মেহেদী হাসানসহ বিআরটিএর অন্যান্য কর্মকর্তাকর্মচারী। কর্মশালা শেষে শিক্ষার্থীদের নিয়ে একটি মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দশম শ্রেণির ছাত্র শ্রীকান্ত মালাকার প্রথম, নবম শ্রেণির ছাত্র আজাহার ইমতিয়াজ মুগ্ধ দ্বিতীয় এবং সপ্তম শ্রেণির ছাত্র মো. সাব্বির তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে বিআরটিএর পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমো. জাবেদ আলী
পরবর্তী নিবন্ধবার্জার পেইন্টসের ৫৩তম বার্ষিক সাধারণ সভা