মেজর এমদাদুল ইসলাম ও মীর্জা সালমান ইস্পাহানি সিএসইর পরিচালক নির্বাচিত

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৩৮ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) পরিচালক নির্বাচিত হয়েছেন মেজর (অব.) এমদাদুল ইসলাম এবং মীর্জা সালমান ইস্পাহানি। মেজর (অব.) এমদাদুল ইসলাম বিকে ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরিচালক এবং মীর্জা সালমান ইস্পাহানি আইএসপিআই সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান। গতকাল বৃহস্পতিবার সিএসই’র প্রেস বিজ্ঞপ্তিতে দুই পরিচালক নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। খবর বাংলানিউজের।

কোম্পানি আইন অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর সিএসইর সাধারণ বার্ষিক সভায় দুইজন পরিচালকের পদ শূন্য হওয়ার কথা থাকায় নির্বাচনী প্রক্রিয়ায় নমিনেশন জমা দেওয়ার শেষ দিনেও আর কেউ নমিনেশন জমা দেননি। তাই মেজর (অব.) এমদাদুল ইসলাম এবং মীর্জা সালমান ইস্পাহানি বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিটির চেয়ারম্যান একেএম মোহসেন উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি এ ঘোষণা দিয়েছেন। এই কমিটির সদস্যরা হলেন মো. শওকত আলি তালুকদার এবং ড. মো. খোরশেদ আলম তালুকদার।

পূর্ববর্তী নিবন্ধমানিকছড়িতে মন্দির থেকে স্বর্ণালংকার ও প্রতিমা চুরি
পরবর্তী নিবন্ধনারীর প্রতি সহিংসতা রোধে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভা