চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমীন এবং উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর স্বাধীনতা স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচিতে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, ভাষা শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক, চাকসু কেন্দ্রের পরিচালক, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সভাপতি–পরিচালক, সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রশাসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।











