মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ৫ম কেন্দ্রীয় সম্মেলন কাল

| শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ’এর ৫ম কেন্দ্রীয় সম্মেলন আগামীকাল শনিবার নগরীর বহদ্দারহাটস্থ আর.বি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে দেশবিদেশের সহস্রাধিক শাখার প্রায় ৩ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনের দিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সম্মেলনের উদ্বোধন করবেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপশি রেজাউল আলী জসিম চৌধুরী। সম্মেলনের গাউসিয়া হক মনজিলের খাদেম হিসেবে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হবে।

কেন্দ্রীয় পর্ষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি নিবন্ধিত শাখার পক্ষ থেকে নির্ধারিত ৩ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাবেন। সাংগঠনিক শৃঙ্খলা ও সফল সম্মেলন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় মহাসড়কের জায়গা দখলমুক্ত রাখতে প্রশাসনের নির্দেশনা
পরবর্তী নিবন্ধঅধ্যাপক একরামুল হক