সৌদি-আমিরাত সম্পর্ক : বৈরিতা থেকে সমঝোতা

| শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

দীর্ঘদিনের মতপার্থক্য কি এবার পেছনে ফেলে আবারও কাছাকাছি আসছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত? সামপ্রতিক কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক ও পারস্পরিক যোগাযোগ সেই সম্ভাবনাই সামনে এনেছে। বিশেষ করে ইয়েমেন, ইরান ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে তৈরি হওয়া চাপ দুই উপসাগরীয় শক্তিকে আবারও সহযোগিতার পথে আনছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। খবর বাংলানিউজের।

গত মঙ্গলবার রিয়াদে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও উপপ্রধানমন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান। সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানও বৈঠকে ছিলেন।

আমিরাতের প্রতিনিধি দলে ছিলেন সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটির মহাসচিব আলী বিন হাম্মাদ আল শামসি, ন্যাশনাল ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির চেয়ারম্যান আলী সাঈদ মাতার আল নেয়াদি এবং আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। বৈঠকে দুই দেশের সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আমিরাতের প্রধান দৈনিক দ্য ন্যাশনাল এই সফরকে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্বের অংশ হিসেবে তুলে ধরেছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, গত বছর ইয়েমেন ইস্যুতে বড় ধরনের মতবিরোধের পর এটিই ছিল আমিরাতের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম গুরুত্বপূর্ণ সৌদি সফর। অর্থাৎ, প্রকাশ্য বার্তায় দুই দেশের সম্পর্ককে ‘ভ্রাতৃপ্রতিম’ বলা হলেও এর পেছনে রয়েছে বেশ কিছু জটিল সমীকরণ।

পূর্ববর্তী নিবন্ধভারতের দাবি করা মৃত সেনাকে জীবিত হাজির করল পাক সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধমদিনার বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে হুতিরা