পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফটিকছড়ির সুয়াবিলে গাউসিয়া কমিটি বাংলাদেশ সুয়াবিল ইউনিয়ন ও পৌর শাখার আয়োজনে জশনে জুলুস গত শুক্রবার অনুষ্ঠিত হয়। সুয়াবিল তৈয়্যবিয়া মাদ্রাসা মাঠ থেকে জুলুসটি বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা অছিয়র রহমান আলকাদেরী।
এ সময় উপস্থিত ছিলেন সুয়াবিল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি এস এম নঈম উদ্দিন, মাওলানা আবুল কাশেম ফারুকী, মাওলানা নুরুল আবচার রজভী, রফিকুল আলম আলকাদেরী, মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ মজিবুল হক, মাওলানা আব্দুল লতিফ চাটগামী, সৈয়দ জয়নাল আবেদীন, কামরুল হাসান মোবারক, মাস্টার নাজিম উদ্দীন, মাওলানা সৈয়দ মোহাম্মদ মামুন উদ্দীন, মাওলানা ফয়েজুল আলম আলকাদেরী, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, আব্দুল কাইয়ুম, মুহাম্মদ সাজ্জাদ, মাস্টার বদিউল আলম, মাহাবুবুল আলম, মুহাম্মদ শফি প্রমুখ। এতে গাউসিয়া কমিটি সুয়াবিলের বিভিন্ন শাখা কমিটির সদস্য, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার সুয়াবিল শাখার নেতাকর্মী এবং সুয়াবিল আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যরা অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।











