সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব

সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগ

| রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষের পুষ্টির চাহিদা মেটাতে চট্টগ্রাম নগরীর উত্তর নালাপাড়ার ৯৮ নুর টাওয়ারে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক ও সামাজিক সংগঠন সুফিয়া নুর ফাউন্ডেশন। মোঃ নুরের প্রাণবন্ত ও সাবলীল সঞ্চালনায় এবং সুফিয়া নুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশার আলো মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুহুল আমিন সালমান। প্রধান আলোচক ছিলেন (আশাক) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক লায়ন মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইভ দ্যা হাঙ্গার পিপলস এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোঃ সোহেল হক। আশার আলো মানবিক ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মাঈন উদ্দিন। লিগ্যাল এইড কোতোয়ালি থানার সভাপতি জাহাঙ্গীর আলম, ডাবলমুরিং থানার সভাপতি হাবিবুর রহমান। হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এআর নাহিদ। মানবিক সংগঠক মোঃ সেলিম মোশারফ এবং মানবাধিকার নেত্রী মোসাঃ সোহাগী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশার আলো মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুহুল আমিন সালমান বলেন, সুফিয়া নুর ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। ফল উৎসবের মতো একটি ব্যতিক্রমী চিন্তা কেবল মানবিক হৃদয়ের মানুষের পক্ষেই সম্ভব। উৎসবের শেষ পর্বে উপস্থিত শতাধিক সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা পদের পুষ্টিকর মৌসুমী ফল অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়। নানান পদের ফল পেয়ে শিশু ও হতদরিদ্র মানুষের মুখে ফুটে ওঠে এক চিলতে তৃপ্তির হাসি, যা এই আয়োজনের মূল সার্থকতাকে প্রমাণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে নৌ-পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
পরবর্তী নিবন্ধআমদানি পণ্যের রাসায়নিক পরীক্ষা করা যাবে বেসরকারি ল্যাবে