চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন আয়োজিত ৮ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের এই্ পর্যন্ত ৪৮ টি খেলা নিষ্পত্তি হয়েছে।
সর্বশেষ ১২ টি খেলার ফলাফল নিম্নরূপ : ব্র্যাক এন্ড বল (বিএনবি) ৩–২ গেমে জিমিস বোওলিং এন্ড বিলিয়ার্ডসকে, গুলশান ক্লাব লিঃ ৩–১ গেমে দি ক্লাব হাউস চিটাগাংকে, ঢাকা ক্লাব লিঃ ৩–১ গেমে বাংলাদেশ ক্লাব লিঃকে, কিউ এন্ড ই্্উ বিলিয়ার্ডস ৩–১ গেমে সিসিএল ‘এ’কে, কিউ স্পোর্টস হাব ৩–১ গেমে আফটার হাউসকে, স্পোর্টস এক্স ৩–০ গেমে কুমিল্লা ক্লাবকে, চিটাগাং সিনিয়র্স ক্লাব ৩–০ গেমে বেইজ বিলিয়ার্ডসকে, এ্যারিনা বাই কিউস্পোটস একাডেমি ৩–০ গেমে নাস বিলিয়ার্ডস একাডেমিকে, র্যাভেন বিলিয়ার্ডস এন্ড গেমিং ৩–২ গেমে আর এন্ড বি বিলিয়ড সেন্টারকে, আরেফিন এ্যারিনা ৩–২ গেমে নারায়নগঞ্জ ক্লাবকে, কুমিল্লা সিটি ক্লাব ৩–২ গেমে উত্তরা ক্লাবকে এবং কিউ বিলিয়ার্ডস ৩–১ গেমে ক্যাথলিক ক্লাবকে হারায়।












