সিএমপিতে ওপেন হাউজ ডে

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। গতকাল বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’তে তিনি এই নির্দেশনা দেন।

ওপেন হাউজ ডেতে অংশগ্রহণকারী সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পেয়ে পুলিশ কমিশনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগে তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন। ওপেন হাউজ ডেতে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপপুলিশ কমিশনার (ডিবিদক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপপুলিশ কমিশনার (ট্রাফিকপশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপপুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, উপপুলিশ কমিশনার (ট্রাফিকদক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপপুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্‌) মো. রইছ উদ্দিন, উপপুলিশ কমিশনার (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস; উপপুলিশ কমিশনার (ট্রাফিকবন্দর) কবীর আহম্মেদ, উপপুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম, মো. আলমগীর হোসেন, উপপুলিশ কমিশনার (পশ্চিম) প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআসন্ন জশনে জুলুছে সর্বোচ্চ আদব, শৃঙ্খলা ও সেবা বজায় রাখতে হবে
পরবর্তী নিবন্ধইসলামি শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমুখী শিক্ষায় মনোনিবেশ করতে হবে