সাতকানিয়ার তাহসান খুনের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি। তার নাম মহিউদ্দিন (৩০)। তিনি মামলার এজাহারনামীয় আসামি। গতকাল বুধবার সকালে ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহিউদ্দিন সাতকানিয়া থানাধীন দক্ষিণ ঢেমশা এলাকার বাসিন্দা।
এসআরবি–৭ এর সিনিয়র সহকারী পরিচোলক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, সাতকানিয়া থানার তাহসান হত্যা মামলার আসামি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অবস্থান করছে–এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। একপর্যায়ে যাত্রাবাড়ি থানাধীন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ইউটার্ন থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিমের সদস্যরা। পরে তাকে যাত্রাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।












