সাতকানিয়ার এওচিয়ায় অষ্টপ্রহরব্যাপী উৎসব ৬ মে শুরু

| সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার এওচিয়ায় প্রয়াত ডা. বিদেশ রঞ্জন দাশের ১০ম প্রয়াণ দিবস স্মরণে ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব তিনদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আগামী ৬ মে থেকে শুরু হবে। এওচিয়া গ্রামের মুহুরী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছেসববেত গীতাপাঠ, প্রয়াত ডা. বিদেশ রঞ্জন দাশের প্রতি শ্রদ্ধা নিবেদন, মহানামযজ্ঞের অধিবাস, ঠাকুরের ভোগরাগ, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ আস্বাদন। অধিবাস কীর্তন পরিবেশন করবেন স্বরূপ দাস। অনুষ্ঠানে মহানাম সংকীর্ত্তন পরিবেশন করবেনভব পাগলা সমপ্রদায় (সাতক্ষীরা), ভূবনমোহিনী সমপ্রদায় (খুলনা), লক্ষ্মী নারায়ণ সমপ্রদায় (মানিকগঞ্জ), গুরু কৈবল্যনাথ সমপ্রদায় (চট্টগ্রাম)

উক্ত অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য লায়ন দেবাশীষ দাশ (নয়ন) অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের সাতকানিয়ায় প্রচারণা কার্যক্রম
পরবর্তী নিবন্ধনির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে রঙ মিস্ত্রির মৃত্যু