সাউদার্ন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা চলবে ১৪ মে পর্যন্ত

| বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির ভর্তি মেলা ১৪ মে পর্যন্ত চলবে। ১৪ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা উপলক্ষে ভর্তি ফি–তে নতুনদের জন্য থাকছে ২৫% এবং পুরাতন শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড়ে ভর্তির সুযোগ ও আকর্ষণীয় পুরস্কার। শুধু তা নয় টিউশন ফি–তে ৫০% পর্যন্ত বিশেষ ছাড় (শর্ত প্রযোজ্য) দিচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ১০০% ছাড়। এছাড়াও, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানাবিধ সুযোগ সুবিধা। গত ৮ মে সোমবার থেকে এ ভর্তি মেলা শুরু হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস (এডমিশন অফিস) অথবা সরাসরি ০১৯১১৮৮২৭৬৪, ০১৭১১৩৯৫৯৭৭, ০২৪১৩৮০১০১–১৫ নম্বরে যোেগাযোগ করা যাবে। এছাড়াও ইউনিভার্সিটির ওয়েব সাইট www.southern.edu.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে : বিবিএ, এমবিএ, ইএমবিএ (হোটেল ম্যনেজমেন্টসহ), ইংরেজি, ইসলামিক স্টাডিজ, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইসিই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এলএলবি ও এলএলএম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে বাংলাদেশ আজ বদলে গেছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের রবীন্দ্র জন্মজয়ন্তী