সাংবাদিক কলামিস্ট মোস্তফা কামাল পাশার চতুর্থ মৃত্যুবার্ষিকী কাল

| মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল পাশার চতুর্থ মৃত্যুবার্ষিকী কাল বুধবার। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি হাটহাজারীর পশ্চিম ধলইয়ে কবর জেয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মোস্তফা কামাল পাশা ১৯৫২ সালে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই মীর বাড়িতে জন্মগ্রহণ করেন।

নিবেদিতপ্রাণ এই সাংবাদিক গত শতকের ৮২ সালের ফেব্রুয়ারিতে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীতে কর্মজীবন শুরু করেন। আজাদীর প্রতি বিভাগে তাঁর ব্যতিক্রমী শব্দচাষ সবার মনোযোগ কাড়ে। সাহিত্যের নানা শাখায়ও তিনি কুসুম ফুটিয়েছেন। ছোটদের জন্য নানা স্বাদের লেখা ও গল্পসহ তাঁর প্রকাশিত ছোটগল্পের সংখ্যা কয়েক শত। আমৃত্যু আজাদীতে কলাম লিখেছেন। একইসাথে বিভিন্ন দৈনিকে নানা স্বাদের কলাম উপহার দিতে থাকেন। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ দুটি : ঠিকানা লাশকাটা ঘর (বড়দের), ভয় নেই আমরা আছি (ছোটদের)। উপন্যাসগুলো হচ্ছেনীল বিষের ছোঁয়া, চন্দ্রিমা, উড়ুক্কু পোকামাকড়, পাঁচমিশালী গ্রন্থ : আল্লাহর ঘরে আগন্তুক। মাঝখানেও একটা মহাকাশ নিয়ে কল্পবিজ্ঞানভিত্তিক উপন্যাস রচনা করেছেন। তিনি নামে ছোটদের একটি পত্রিকা সম্পাদনা করতেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধফৌজদারহাটে ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২