সরকারি খরচে বিদেশ সফর বন্ধ, গাড়ি কেনাতেও কড়াকড়ি

| বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তাকর্মচারীদের সরকারি অর্থে বিদেশে সব ধরনের সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা চালু রেখেছে সরকার। একইসঙ্গে উন্নয়ন ও পরিচালন ব্যয় থেকে গাড়ি কেনায়ও কড়াকড়ি আরোপ হয়েছে। কেবল ১০ বছরের বেশি পুরোনো ‘টিওঅ্যান্ডইভুক্ত’ (অনুমোদিত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম) যানবাহন হলে তা বদলানো যাবে। নতুন সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘টিওঅ্যান্ডইভুক্ত’ যানবাহন অর্থ বিভাগের অনুমোদনে কেনা যাবে। খবর বিডিনিউজের।

সরকারের পরিচালন ব্যয় কমাতে বুধবার অর্থ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিপত্র দিয়ে অর্থ বিভাগ সকল ধরনের থোক বরাদ্দ হতে ব্যয় বন্ধ রাখার কথা বলেছে। এছাড়া সকল ধরনের যানবাহন ক্রয় যেমনমোটরযান, জলযান, আকাশযান কেনায় অর্থ বরাদ্দ বন্ধ থাকার কথা বলা হয়েছে। তবে ব্যক্তিগত ব্যবহার নয় বরং কোনো দপ্তরের জনবল আনা নেওয়ার কাজে ব্যবহৃত যান যদি ১০ বছরের পুরনো হয় তাহলে তা পরিবর্তন করা যাবে। নতুন কোনো প্রতিষ্ঠান হলে এ ধরনের বাহন কেনায়ও অর্থ বিভাগের অনুমোদন লাগবে। তবে এক্ষেত্রে অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তার কাজে ব্যবহারের জন্য মোটরযান ব্যতীত অন্যান্য ক্ষেত্রে প্রতিস্থাপন করা বা নতুন কেনা মোটরযান জিপ বা কার যেটিই হোক, তা অবশ্যই পুরোপরি বৈদ্যুতিক গাড়ি হতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিরামহীন বৃষ্টি, জলজটে দিনভর দুর্ভোগ
পরবর্তী নিবন্ধজনআকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না : বিরোধীদলীয় নেতা