সমাপ্ত অর্থবছরে রাজস্ব আদায় ৮১ হাজার ৪৭১ কোটি টাকা

চট্টগ্রাম কাস্টমস

জাহেদুল কবির | বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৪:৩২ পূর্বাহ্ণ

অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের সবচেয়ে বড় প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমসের সদ্য সমাপ্ত ২০২৫২৬ অর্থবছরে ৮১ হাজার ৪৭১ কোটি ৩৭ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি বেড়েছে ১২ দশমিক ৩৭ শতাংশ। অর্থাৎ ৮ হাজার ৯৬৮ কোটি ৯৬ লাখ টাকা বেশি আদায় হয়েছে। আমদানিরপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছরে উচ্চ শুল্কের পণ্য আমদানি বাড়ার কারণে রাজস্ব আদায় বেশি হয়েছে। এছাড়া চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ (এআইআর) শাখার নজরদারির কারণে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিও কমেছে। এতেও রাজস্ব আদায়ে গতি এসেছে।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত ২০২৫২৬ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২ হাজার ২৯৫ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৮১ হাজার ৪৭১ কোটি ৩৭ লাখ টাকা। অপরদিকে ২০২৪২৫ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৮৩ হাজার ৪৩২ কোটি টাকা এবং আদায় হয়েছিল ৭২ হাজার ৫০২ কোটি ৪১ লাখ টাকা।

অন্যদিকে চলতি জুন মাসেই রাজস্ব আদায় বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত বছরের একই মাসের তুলনায় জুনে অতিরিক্ত আদায় হয়েছে ৩ হাজার ৮৮৫ কোটি ১০ লাখ টাকা। চলতি মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ৬৮ দশমিক ৯৬ শতাংশ। এছাড়া বকেয়া রাজস্ব আদায়ে বিশেষ কার্যক্রমের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), পেট্রোবাংলা ও ডেফার্ড পেমেন্ট থেকে মোট ১ হাজার ১৩ কোটি টাকা আদায় হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মোট ৩ হাজার ৯১২ কোটি টাকার মধ্যে আদায়ে হয়েছে ৫৯০ কোটি টাকা, ডেফার্ট পেমেন্টের মোট বকেয়া ৪৯২ কোটি টাকার মধ্যে আদায় হয়েছে ৪২৩ কোটি টাকা। তবে পেট্রোবাংলার ২১ হাজার ৮৪৬ কোটি টাকার পুরোটাই বকেয়া রয়ে গেছে। অপরদিকে বাংলাদেশ নৌবাহিনী থেকে আদায় হয়েছে ২৪০ কোটি ৮৮ লাখ টাকা। পাওয়ার গ্রিড থেকে ১০৫ কোটি ৬২ লাখ টাকা, সামিট এলএনজি থেকে ৩৭ কোটি ২২ লাখ টাকা এবং বাংলাদেশ পুলিশ থেকে আদায় হয়েছে ২৫ কোটি ৬৫ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, দেশে নানা সংকটের মধ্যেও চট্টগ্রাম কাস্টমস হাউস প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৩৭ শতাংশ। যা খুবই সন্তোষজনক। এতে চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তা খুবই খুশি। তবে সরকারি বিভিন্ন দপ্তরের বকেয়া রাজস্ব আদায় করা গেলে প্রবৃদ্ধি আরও বাড়তো। সামনে আমাদের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা বকেয়া আদায়ের জন্য।

উল্লেখ্য, গত ২০২৪২০২৫ অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব আদায় হয়েছে ৭২ হাজার ৫০২ কোটি ৪১ লাখ টাকা। ২০২৩২০২৪ অর্থবছরে ৬৮ হাজার ৫৬২ কোটি ৭২ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। ২০২২২০২৩ অর্থবছরে ৬১ হাজার ৪৬৪ কোটি ৭২ লাখ টাকা রাজস্ব আদায় হয়। ২০২১২০২২ অর্থবছরের ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা আদায় হয় এবং গত ২০২০২০২১ অর্থবছরের ৫১ হাজার কোটি রাজস্ব আদায় হয়।

পূর্ববর্তী নিবন্ধমাথায় ভেঙে পড়ে গোলপোস্ট, মৃত্যু স্কুলছাত্রের
পরবর্তী নিবন্ধফরেস্ট গেট এলাকায় পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা