শেষ কবে

শুকলা আচার্য্য | রবিবার , ২৪ মে, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

আছিয়া গেল রামিসা গেল

আরও গিয়েছে কত

মিছিলের শেষে থাকবে কে কে

মীম, পূজারই মত?

শুধু যে বালিকা বিপদগ্রস্ত

একেবারেই তা নয়

ছোট ছেলে শিশু গোপনে রাখছে

বলৎকারের ভয়।

ঘটনার পরে ঘটনা ঘটবে

বিচারিক প্রহসন

ধর্ষকও পায় উকিলের ছায়া

মানবতাদর্শন!

দিবস গড়াবে বছরের গায়ে

সব স্মৃতি হবে ম্লান

বুকের মানিক হারিয়েছে যে

তার জ্বলে অনির্বাণ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বাড়ছে ‘জাপানিজ এনসেফালাইটিস’ভাইরাস, সমন্বিত উদ্যোগ জরুরি
পরবর্তী নিবন্ধইয়াবা, সহিংসতা ও আমাদের সামাজিক সংকট