শীর্ষ ওলামাদের সাথে আনজুমান ট্রাস্টের মতবিনিময় সভা

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

সাম্প্রতিক আকিদাগত বিভিন্ন বিষয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীদের মধ্যে মতভেদের প্রেক্ষিতে করণীয় নির্ধারণের জন্য গতকাল শনিবার আনজুমানে রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের ক্যাবিনেট নেতৃবৃন্দের সাথে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রাসঙ্গিক বিষয় নিয়ে পর্যালোচনার পর আরও গভীরতর পর্যালোচনার জন্য ওলামাদের মধ্য হতে সাত সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। তাঁরা স্বল্পসময়ের মতভেদের বিষয়গুলোর গভীর পর্যবেক্ষণ ও পর্যালোচনা এবং চিহ্নিত সাপেক্ষে পরবর্তী করণীয় নির্ধারণ এবং সরলপ্রাণ সুন্নী মুসলমানদের সঠিক নির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ওলামাদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন, ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন সোহেল, অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মাহমুদ নেওয়াজ, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য ও মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। ওলামাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলীম রেজভী, উপাধ্যক্ষ ড. এটিএম লিয়াকত আলী, শায়খুল হাদীস হাফেজ মোহাম্মদ সোলায়মান আনসারী, প্রধান ফকিহ কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান, ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ জসিম উদ্দীন আযহারী, উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, বন্দর মাদ্‌রাসা–এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল’র অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন, উপাধ্যক্ষ ড. মুহাম্মদ সাইফুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং সিনিয়রস’ ক্লাবে সিনেম্যাক্সের উদ্বোধন
পরবর্তী নিবন্ধনিরপরাধ যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রকৃত অপরাধী যেন ছাড়া না পায়