শব্দশিল্প প্রকাশন আয়োজিত ‘রংপেনসিল’ সংকলনের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, শিশু–কিশোরদের মানসিক বিকাশ ও উন্নতির জন্য তাদের উপযোগী সংকলনের গুরুত্ব অপরিসীম। পাঠ্যক্রমিক শিক্ষার পাশাপাশি যেটি সবচেয়ে কার্যকর তা হলো মাতৃভাষায় ভালো সাহিত্যের জোগান দেওয়া।
তাঁরা বলেন, এই সাহিত্য শুধুমাত্র শিশুদের শেখানোর জন্যই নয়, বরং তাদের বিনোদন এবং তাদের স্বাভাবিক ঝোঁক–প্রবণতা বিকাশের জন্যও। শিশুসাহিত্যকে তাই এই মূল্যবোধ ও বৈশিষ্ট্যের ধারক হওয়া উচিত। নতুন প্রজন্মের মানসিক পরিপক্বতার জন্য শিশুসাহিত্যের মানসম্পন্ন বই প্রকাশ খুবই জরুরি।গত ৪ জুলাই চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে শব্দশিল্পের কর্ণধার ও রংপেনসিল সম্পাদক মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ। বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক সৈয়দ খালেদুল আনোয়ার, জসীম মেহবুব ও উৎপলকান্তি বড়ুয়া। পঠিত লেখার উপর আলোচনা করেন কবি অরুণ শীল। বাচিক শিল্পী সোমা মুৎসুদ্দির সঞ্চালনায় অনুষ্ঠানে লেখাপাঠ ও কথামালায় অংশ নেন সালাম সৌরভ, হোসাইন মোস্তফা, নূরনাহার নিপা, মীর খান আমির, খোরশেদুল আনোয়ার, দীপক বড়ুয়া, অমিত বড়ুয়া, ড. সৌরভ শাখাওয়াত, শেলীনা আকতার খানম, তানহা তাবাসসুম, মারজিয়া খানম সিদ্দিকা, বিপুল বড়ুয়া, শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, কাসেম আলী রানা, জসিম উদ্দিন খান, কুতুবউদ্দিন বখতেয়ার, সাঈদুল আরেফীন, তানভীর হাসান বিপ্লব, আজিজ রাহমান, ওবায়দুল সমীর, ইসমাইল জসীম, রিনিক মুন, গৌতম কানুনগো, নাটু বিকাশ বড়ুয়া, আনোয়ারুল হক নূরী, রাসু বড়ুয়া, রবীন্দ্র নারায়ন দে, প্রদ্যোত কুমার বড়ুয়া, নাসের রহমান, অপু চৌধুরী, বিপ্লব বড়ুয়া, আলমগীর হোসাইন, আইমান রহমান, ফরিদা লাভলী, সুনেহেরা নাজনীন, আনিশা নাওয়ার, শওকত এয়াকুব, তসলিম খাঁ, মনজুর আলম, সাইফুল্লাহ কায়সার, লিটন কুমার চৌধুরী, আবদুল্লাহ মজুমদার, বিকাশ বড়ুয়া, গোফরান উদ্দীন টিটু, সাইফুদ্দীন আহমদ সাকী, রোকন উদ্দীন আহমদ, বাসুদেব খাস্তগীর, রেহেনা আক্তার, এম কামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












