লিও ক্লাব অব চিটাগংয়ের ২০২৬–২০২৭ সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান গত শনিবার নগরীর জামালখানস্থ চিটাগং সিনিয়র’স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের নবনিযুক্ত সভাপতি লিও রাজেশ লালা এবং সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি লিও তাসনিয়া রহমান সামিয়া। প্রধান অতিথি ছিলেন পিডিজি লায়ন কামরুন মালেক। বিশেষ অতিথি ছিলেন লিও ক্লাব অ্যাডভাইজর লায়ন নিশাত ইমরান।
শুরুতে লিও সদস্যদের জন্য একটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন লিও জেলা ৩১৫–বি৪–এর সদ্যপ্রাক্তন জেলা সভাপতি লিও শওকত হোসেন। প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী ক্লাব সভাপতি লিও মিনহাজুর রহমান শিহাব। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত সভাপতি লিও রাজেশ লালার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন মোহাম্মদ আইয়ুব, সদ্যপ্রাক্তন সভাপতি লায়ন রেবেকা নাসরীন, সদ্যপ্রাক্তন লিও ক্লাব অ্যাডভাইজর লায়ন আবু নাসের রনি এবং প্রাক্তন ক্লাব ও জেলা সভাপতি লায়ন ডা. মেজবাহ উদ্দিন তুহিন।
উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫–বি৪–এর জেলা সভাপতি লিও হোসেন মো. ইমরান নিক্সন, জেলা ট্রেজারার লিও মাহি বিন জামান এবং জেলা জিএলটি কো–অর্ডিনেটর ও ক্লাব ডিরেক্টর লিও রাহুল লালা।
উপস্থিত ছিলেন লিও তাসফিয়া আক্তার, লিও রুপালি আক্তার, লিও শেখ মামুন, লিও শাহাদাত হোসেন সাইফ, লিও ইমদাদুল ইসলাম সৌরভ, লিও মাহমুদুন নবী, প্রিয় বাঁধন ঘোষ, লিও মো. জাহেদ উদ্দিন রিপন, লিও মারিয়া, লিও সাদিরা, লিও ফাহাদ উদ্দিন, ওমন দাশ, লিও উম্মে হাবিবা, লিও তারানা, লিও সৈয়দ শাহারিয়া, লিও সানজানা, লিও তাজওয়ার, লিও মোশারফা পারভিন, লিও জহির আব্বাস, লিও মশিউর ইসলাম রাজু, লিও মোহাম্মদ নাইমুল, লিও ফাতিহা সুলতানা, লিও তাসনিম মাহফুজা, লিও রোহিত দত্ত, লিও মাহির, লিও নীলিমা, লিও এনামুল, লিও জাওয়াদ, লিও নৈশি, লিও তৃষিতা, লিও সুপর্ণা এবং লিও আসিফ।
এছাড়াও লায়ন বাসুদেব সিনহা, লায়ন ডা. ফাহিম হাসান রেজা, লায়ন মানস বড়ুয়া, লায়ন দীপ্তি লালা, লায়ন সুবর্ণা সিনহা, লায়ন শামীম আরা লুসি, নাফিজ মিনহাজ উপস্থিত ছিলেন।
বক্তারা লিও আন্দোলনের আদর্শ ও মূল্যবোধ সমুন্নত রেখে নেতৃত্বের বিকাশ, মানবসেবামূলক কর্মকাণ্ড সমপ্রসারণ এবং নতুন সেবাবর্ষে সদস্যদের সক্রিয় ও আন্তরিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নবনিযুক্ত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












