শিল্পকলায় ১১টি সংগঠনের মহান মে দিবস উদযাপন

| সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

মহান মে দিবসে গত শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে নানা অনুষ্ঠানমালায় দিবসটি উদযাপন করেছে চট্টগ্রামের ১১টি প্রতিনিধিত্বশীল সাংস্কৃতিক সংগঠনের যৌথ মোর্চা সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদ।

জয়ধ্বনি জীবনের মুক্তির শপথের, জনতার শ্রমিকের বিশ্ব পতাকা’ শিরোনামের ১৫তম বারের মতো আয়োজিত এ আয়োজনে কথামালা পর্বে আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নাট্যজন মুনীর হেলাল, সঙ্গীতশিল্পী কাবেরী সেনগুপ্তা, সংগীতশিল্পী দীপেন চৌধুরী, নৃত্যশিল্পী শুভ্রা সেনগুপ্তা, অনন্য বড়ুয়া, নাট্যজন অসীত দাশ পুলক, মোস্তফা কামাল যাত্রা, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, সাংস্কৃতিক সংগঠক কাশফাকুল হক শেহজাদ এবং কল্লোল দাশ।অনুষ্ঠানে দলীয় সংগীত, বৃন্দ আবৃত্তি, দলীয় নৃত্য, নাট্যাংশ অভিনয়ে অংশ নেয় সমাজ সমীক্ষা সংঘ, তারুণ্যের উচ্ছ্বাস, দৃষ্টি চট্টগ্রাম, অরিন্দম নাট্য সমপ্রদায়, সংগীত ভবন, উত্তরাধিকার, নাট্যাধার, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, নজরুল সংগীত শিল্পী সংস্থা, প্রপন একাডেমি এবং স্কুল অব ওরিয়েন্টাল ডান্স। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমির্জাপুরে কৃষকদল নেতা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেশন