চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ২০২৫–২০২৬ (২১ তম ব্যাচ) শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এস.এম. মোরশেদ হোসাইন, ট্রাস্টি বোর্ডের ম্যানেজিং ট্রাস্টি এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম আজাদ, ট্রাস্টি বোর্ডের ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোঃ সান্না উল্লাহ, ট্রাস্টি বোর্ডের মেম্বার অধ্যাপক ডাঃ মোঃ আব্বাস উদ্দিন এবং ডাঃ শাহনেওয়াজ সিরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ সাইফুল আলম এবং মোহাম্মদ আবুল হাশেম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ নূরুল হক এবং পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ.কে.এম. আশরাফুল করিম।
মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া মেডিকেল কলেজের অবকাঠামো সুযোগ সুবিধা, শিক্ষার্থীদের পেশাগত পরীক্ষার ফলাফল, শিক্ষক/ শিক্ষিকাদের পরিচিতি এবং ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্স কারিকুলাম–২০২১ এর উপর সংক্ষিপ্তভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য তুলে ধরেন। আরও বক্তব্য রাখেন ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহেদা খানম, ফার্মাকোলজি ও থেরাপিউটিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রোজিনা হক এবং পাবলিক হেল্থ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ জালাল উদ্দিন। অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন জাওয়াদ হোসেন ফারদিন, গীতা পাঠ করেন পারমিতা নন্দী ও ত্রিপিটক পাঠ করেন শ্রীমান বড়ুয়া।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আরহাম মোবতাসিম ও মুবাশশিরা রওনক কবির। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এ.এম.এম. এহতেশামুল হক এবং এম.এ. কাদের। সভায় ২০১৮–২০১৯ শিক্ষাবর্ষের গ্রাজুয়েটদের মধ্যে থেকে পারফরমেন্স বিবেচনা করে “বেস্ট ডাক্তার” হিসাবে নির্বাচিত ডাঃ ফারহাত সুলতানা “এস এন্ড এফ করিম ট্রাস্ট” এর পক্ষ থেকে তাকে একটি গোল্ড মেডেল প্রদান করা হয়। অত্র মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ডা. মোঃ সাদ–উল্লাহ চৌধুরী এবং বায়োকেমিষ্ট্রি বিভাগের প্রভাষক ডা. জেরিন তাসনিমের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকসহ প্রতিষ্ঠানের প্রি–ক্লিনিক্যাল, প্যারা–ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল বিভাগ সমূহের অধ্যাপকসহ বিভাগীয় প্রধানবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।














