লিও ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে ১৪ অক্টোবর লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অক্টোবর সার্ভিস মান্থ উপলক্ষে ৩০০ জনের অধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, গল্প লিখন প্রতিযোগিতা, গণিত প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও ডেঙ্গু সচেতনতামূলক আলোচনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, লিও প্রাক্তন জেলা সভাপতি লায়ন আবু নাসের রনি, প্রধানশিক্ষক আজাদ ইকবাল পারভেজ, সহকারী শিক্ষক দীপ্তি লালা, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও রাজেশ লালা, জেলা সভাপতি লিও হোসেন মো. ইমরান নিঙন, জিএলটি কো–অর্ডিনেটর লিও রাহুল লালা, জিএসটি কো–অর্ডিনেটর লিও আসিফুল আলম হৃদয়, সিনিয়র প্রেসিডেন্ট এডভাইজর লিও তাসফিয়া আক্তার, ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর শেখ মুনতাসির, জোন ডিরেক্টর লিও মিনহাজুর রহমান, লিও মাহমুদুন নবী, লিও বাধন ঘোষ, লিও মারিয়া দিলশাদ, লিও ওমন দাস, লিও উম্মে হাবিবা, লিও তারানা আহমেদ, লিও ইনতিসার রহমান রাবি, লিও রোহিত, লিও ফিহা, লিও মাহির, লিও শক্তিম, লিও নিবরাজ উদ্দিন। তাঁদের উপস্থিতি ও সহযোগিতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব বহন করে। এ ধরনের সেবামূলক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।
অক্টোবর সার্ভিস মাসের মূল চেতনাকে ধারণ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। লিও ক্লাব অব চিটাগং বিশ্বাস করে, সম্মিলিত প্রচেষ্টা ও মানবসেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ লিওইজমের সেবামূলক আদর্শকে আরও সুদৃঢ় করবে।












