চিটাগাং কিন্ডারগার্টেন স্কুলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

চিটাগাং কিন্ডারগার্টেন স্কুলের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান স্কুল অডিটোরিয়ামে বুধবার (১৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফাতেমা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও থানা শিক্ষা অফিসার এস. আর. রাশেদ, বিশেষ অতিথি ছিলেন হাজেরা–তজু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অহিদুল আলম, প্রাক্তন অধ্যক্ষ ও উপদেষ্টা কুতুবউদ্দীন ও এ. কে. এম. ইসমাইল, নুরুল ইসলাম, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণোতোষ নাথ, হাজেরা–তজু স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক বিষয়সমূহে শিক্ষার্থীদের অংশগ্রহনের প্রশংসা করেন। এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত নজরুল বর্ষের প্রশংসা করেন। সকল অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি জাতির উন্নয়নে অগ্রণি ভূমিকা রাখার প্রতি উদ্ভুদ্ধ করেন।

অনুষ্ঠানের বিশেষ সংযোজন ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, দেয়ালিকা উন্মোচন, বিজ্ঞানের বিভিন্ন প্রকল্প নিয়ে বিজ্ঞান মেলা। আয়োজনের শেষ পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) চাহরম শরীফ
পরবর্তী নিবন্ধপিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড