চট্টগ্রাম নগরীর চকবাজারের চানমিয়া মুন্সি লেইনের সলেমা খাতুন সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেছেন নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ। এ সময় এমদাদুল হক বাদশাহ বলেন, দীর্ঘদিন ধরে সড়কটিতে পানি জমে থাকত। এতে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হতো। সড়কটির উন্নয়নকাজ হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করছি। এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন আবদুর রহিম, ডিসি রোড আংশিক চানমিয়া মুন্সি লেইন মহল্লা কমিটির সাধারণ সম্পাদক লায়ন এমএ মান্নান, এডভোকেট সেলিমুল্লাহ, মোহাম্মদ হোসন এবং চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক সাদ্দামসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












