বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যালয়ের মিলনায়তনে (হলরুম) মহানবী (সা.)-এর জীবনী ও কর্মের ওপর এক বিশেষ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী আবু আকতার, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম। ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাহির সিগনাল বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীল মুফতি মুহাম্মদ ছৈয়দুল বারী। গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক মাওয়ানা নুরুল আবছারের সঞ্চালনায় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মকর্তা মোহাম্মদ হাসান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, বোয়ালখালী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গোমদণ্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, মিলাদ কমিটির আহ্বায়ক সেলিম মাহমুদ, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব সরকার, সিনিয়র শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, জসীম উদ্দীন, ইমরানুল হক জিকু, লোকমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবপ্রেম, সাম্য, ন্যায়বিচার ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের সুন্দর চরিত্র গঠন এবং সমাজে শান্তি ও সমপ্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। আলোচনা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি–সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাত পরিচালনা করেন গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ মাহাবুবুর রশীদ। প্রেস বিজ্ঞপ্তি।










