শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের অনুষ্ঠানে অধ্যক্ষ ফরিদ উদ্দীন

| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সরকারি বিবিধ উদ্যোগআয়োজনের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থারও ভূমিকা কোনোভাবেই বিস্মৃত হবার নয়। এক্ষেত্রে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ দীর্ঘ ২৮ বছর যাবত শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে বৃত্তি পরীক্ষা আয়োজনের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এছাড়া একটি স্খলনমুক্ত, নৈতিকতা সমৃদ্ধ এবং আদর্শিক জাতি গঠনে এ সংস্থা বিবিধ কার্যক্রমের অহর্নিশ আঞ্জাম দিয়ে আসছে।

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল রোববার মোমিন রোডস্থ সালমা ভবনে সংসদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্থার পরিচালক ইঞ্জিনয়ার মোহাম্মদ গিয়াস উদ্দীন জাহেদেও সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেনউপদেষ্টা পরিষদের সচিব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ। বক্তব্য দেন, মাওলানা কাজী মফিজুর রহমান, মাওলানা মুহাম্মদ আইয়ুব, কাজী আহসানুল আলম, সচিব মাসরুর রহমান, তারেকুল ইসলাম তানিম, মোহাম্মদ রাসেদ, মোহাম্মদ ফোরকান, হাসান ইমাম, তারেক বিন আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালবৈশাখীর ক্ষতি পেরিয়ে আখ চাষে লাভের আশা
পরবর্তী নিবন্ধপটিয়ায় বন্যার্ত মানুষের পুনর্বাসনে চট্টগ্রাম সমিতি ঢাকার ঢেউটিন বিতরণ