শিক্ষার সর্বস্তরের উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক

মতবিনিময় সভায় এমপি জসিম উদ্দিন

| বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন বলেছেন, শিক্ষার সর্বস্তরের ব্যাপক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক আন্তরিক। চন্দনাইশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের আওতায় আনা হবে। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা দরকার। তিনি গতকাল রোববার চন্দনাইশের খানদীঘি উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতির সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় বিদ্যালয় এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মো. সাজ্জাদ হোসেন স্কুলের সার্বিক উন্নয়নে প্রধানঅতিথির মূল্যবান পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, রফিক উদ্দিন, জাফর আহমদ, মুন্না, স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল বশর, অভিভাবক সদস্য মো. আরিফুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর বৃক্ষরোপণ ও চারা বিতরণ
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত দক্ষতা বাড়াতে কর্মশালা